© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কিমের ‘চমৎকার চিঠি’ পেয়েছেন ট্রাম্প

শেয়ার করুন:
কিমের ‘চমৎকার চিঠি’ পেয়েছেন ট্রাম্প
international-desk
০৬:২৪ পিএম | ১২ জুন, ২০১৯

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের পাঠানো আরেকটি ‘চমৎকার চিঠি’ পেয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি উনের সঙ্গে তৃতীয়বারের মতো সম্মেলনে অংশ নেয়ার আগ্রহ ব্যক্ত করেছেন। খবর এএফপির।

পিয়ংইয়ং পারমাণবিক কর্মসূচি পরিত্যাগে তাদের প্রচেষ্টার কোনো অগ্রগতি না হওয়া সত্ত্বেও কিমের প্রতি বিশ্বাস অব্যাহত রাখার ইঙ্গিত দিয়ে ট্রাম্প উত্তর কোরিয়ার এ শক্তিশালী নেতাকে ‘তার প্রতিশ্রুতি ধরে রাখার’ কথা বলেছেন।

হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ‘চিঠিটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ট্রাম্প কিমের কাছ থেকে পাওয়া চিঠির বিষয়বস্তুর ব্যাপারে কোনো কিছু না বললেও আগের বিভিন্ন চিঠির মতো এটিকেও একটি ‘চমৎকার’ চিঠি হিসেবে উল্লেখ করেন।

 

 

টাইমস/এসআই

মন্তব্য করুন