© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মালয়েশিয়ায় সাত বাংলাদেশিসহ গ্রেফতার ৪৯

শেয়ার করুন:
মালয়েশিয়ায় সাত বাংলাদেশিসহ গ্রেফতার ৪৯

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৬ পিএম | ২৭ এপ্রিল, ২০২৫

<div><div><div style="text-align: justify; ">মালয়েশিয়ায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৪৯ অবৈধ অভিবাসীকে আ

মালয়েশিয়ায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৪৯ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

শুক্রবার (২৫ এপ্রিল) দেশটির নিলাই এলাকার দেশা পালমার আশেপাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এক বিবৃতিতে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশের ডেপুটি ডিরেক্টর জেনারেল জাফরি বলেন, অভিযানে মোট ২৬০ জনের কাগজপত্র যাচাই বাছাই করা হয়। এর মধ্য বৈধ কাগজ না থাকায় ৪৯ জনকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়ার ছয়জন, বাংলাদেশের সাতজন, মিয়ানমারের ১৪ জন, নেপালের চারজন, ভারতের ৯ জন, পাকিস্তানের পাঁচজন এবং নাইজেরিয়া ও ইয়েমেনের দুজন করে নাগরিক রয়েছে।

ওই বিবৃতিতে আরো বলা হয়, ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ১৫(১)(সি) এবং ধারা ৬(১)(সি) এর অধীনে তদন্ত করা হচ্ছে। তদন্ত ও পরবর্তী পদক্ষেপের জন্য সকল আটককৃতদের লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

আরএম/এসএন

মন্তব্য করুন