© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বৃষ্টিতে আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে গৃহবধূর মৃত্যু

শেয়ার করুন:
বৃষ্টিতে আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে গৃহবধূর মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৪ পিএম | ২৭ এপ্রিল, ২০২৫
লক্ষ্মীপুরের কমলনগরে বৃষ্টির মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে শাহনাজ বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার চরফলকন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। শাহনাজ ওই এলাকার ফারুক হাওলাদারের স্ত্রী।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গৃহবধূর দেবর মো. বেলায়েত হোসেন।

বেলায়েত হোসেন জানান, রবিবার দুপুর আনুমানিক আড়াইদিকে ওই এলাকায় হঠাৎ বৃষ্টি ও ঝোড়ো বাতাস শুরু হয়। বৃষ্টির সাথে প্রচণ্ড বাতাসে বাড়ির একটি গাছ থেকে অনেকটি আম ঝড়ে পড়ে। এ সময় আম কুড়াতে গিয়ে তার বড় ভাইয়ের স্ত্রী বজ্রাঘাতের শিকার হন। তাৎক্ষণিকভাবে স্থানীয় একজন গ্রাম্য চিকিৎসক ডেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরে অবস্থার অবনতি দেখে লক্ষ্মীপুর নিয়ে যাওয়া হলে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, আকস্মিক বজ্রাঘাতে এক গৃহবধূর মৃত্যুর বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন তিনি।

এফপি/টিএ 

মন্তব্য করুন