গাজীপুরে গ্যাস সিলিন্ডার বি-স্ফো-র-ণ, দ-গ্ধ ৫
ছবি: সংগৃহিত
১২:৫০ এএম | ২৮ এপ্রিল, ২০২৫
<div><div><span>গাজীপুরের জয়দেবপুর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে নারী-শিশু
গাজীপুরের জয়দেবপুর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে নারী-শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।
রোববার (২৭ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
দগ্ধরা হলেন-সীমা (৩০), পারভীন (৩৫), তানজিলা (১০), তাসলিমা (৩০) ও আয়ান (১)।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
বিস্তারিত আসছে…
আরএ