© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডাকাত ধরতে গিয়ে আহত পুলিশ সদস্যের মৃত্যু

শেয়ার করুন:
ডাকাত ধরতে গিয়ে আহত পুলিশ সদস্যের মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৭ এএম | ২৮ এপ্রিল, ২০২৫

<div> <div>সিরাজগঞ্জে গরু ডাকাত ধরতে গিয়ে তাদের ট্রাকের ধাক্কায় আহত পুলি...

সিরাজগঞ্জে গরু ডাকাত ধরতে গিয়ে তাদের ট্রাকের ধাক্কায় আহত পুলিশ সদস্য রফিকুল ইসলাম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (২৭ এপ্রিল) ঢাকার ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত রফিকুল ইসলাম যমুনা সেতু পশ্চিম থানায় কর্মরত ছিলেন।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (২৪ এপ্রিল) রাতে একদল ডাকাত টাঙ্গাইল থেকে গরু লুট করে ট্রাকযোগে ফিরছিল। তারা যমুনা সেতু পশ্চিম মহাসড়কের ঝাঐল ওভার ব্রিজ এলাকায় পৌঁছলে থানা পুলিশের একটি টিম তাদের আটকানোর চেষ্টা করে করে। এ সময় ডাকাতদের ওই ট্রাকটি কনস্টেবল রফিকুল ইসলামকে চাপা দিয়ে পালিয়ে যায়।

পরে আহত রফিকুলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকার ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে মারা যান তিনি।

আরএ

মন্তব্য করুন