© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকাসহ ৯ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্ক সংকেত

শেয়ার করুন:
ঢাকাসহ ৯ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্ক সংকেত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩০ এএম | ২৮ এপ্রিল, ২০২৫

<div><div>আজ সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত ঢাকাসহ দেশের ৯টি জেলার ওপর দিয়ে ঝ

আজ সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত ঢাকাসহ দেশের ৯টি জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেটের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত সতর্ক বার্তায় জানানো হয়, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, থাকতে পারে বজ্রসহ বৃষ্টিও।

আগামী কয়েক দিন দেশজুড়ে বজ্রপাত ও বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে বলেও জানানো হয়েছে।


এসএস/এসএন

মন্তব্য করুন