© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীর যেসব এলাকায় ৭ ঘণ্টা গ্যাস থাকবে না কাল

শেয়ার করুন:
রাজধানীর যেসব এলাকায় ৭ ঘণ্টা গ্যাস থাকবে না কাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০১ এএম | ২৮ এপ্রিল, ২০২৫

<div>পাইপলাইন সংস্কার কার্যক্রমের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় আগামীকাল মঙ্গ

পাইপলাইন সংস্কার কার্যক্রমের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় আগামীকাল মঙ্গলবার ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া কিছু এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।

সোমবার সকালে এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস জানায়, রাজধানীর মিরপুর-১৪ নম্বরে অবস্থিত প্রিন্সবাজার সংলগ্ন সড়কে নবনির্মিত গ্যাস পাইপ লাইনের টাই-ইন কার্যক্রম সম্পন্নের জন্য দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট সাত ঘণ্টা শতাব্দি সিএনজি, এমবিএম গার্মেন্টসের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া ঢাকা ক্যান্টনমেন্ট, মহাখালী ডিওএইচএস, শাহীনবাগ, আরজতপাড়া, নাখালপাড়া ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

আরআর/এসএন 

মন্তব্য করুন