© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ের মঞ্চ ভেঙে ফখরুল-মোশাররফ-আব্বাস আহত

শেয়ার করুন:
বিয়ের মঞ্চ ভেঙে ফখরুল-মোশাররফ-আব্বাস আহত
central-desk
০৯:১৭ এএম | ১৫ জুন, ২০১৯

দাওয়াত খেতে গিয়ে মঞ্চ ভেঙে আহত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাসসহ বেশ কয়েকজন।

শুক্রবার রাতে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রাজবাড়ী-৩ আসনের সাবেক এমপি বিএনপি নেতা আলী নেওয়াজ খৈয়ামের ছেলের বিয়ের দাওয়াতে বসুন্ধরা কনভেনশন সেন্টারে গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাসসহ দলের বেশ কয়েকজন নেতা।

সেখানে বিয়ের মঞ্চে উঠে বিএনপি নেতাকর্মীরা অতিথির সঙ্গে ছবি তুলছিলেন। এ সময় লোকজনের ভারে মঞ্চ ভেঙে পড়ে। এতে খন্দকার মোশাররফ হোসেন পায়ে আঘাত পেয়েছেন। এছাড়া মির্জা আব্বাসকে এ্যাপোলো হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিতে হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত সহকারী মো. ইউনুস আলী গণমাধ্যমকে জানান, স্যার (মির্জা ফখরুল ইসলাম) সুস্থ আছেন, অক্ষত আছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান বলেন, ‘এটা তেমন কোনো ঘটনা নয়।’

বরের বাবা সাবেক এমপি বিএনপি নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম গণমাধ্যমকে বলেছেন, এত টাকা নিয়েও কী স্টেজ করেছে? বুঝতে পারলাম না। দুঃখজনক ঘটনা। ভাগ্য ভালো কেউ গুরুতর আহত হননি।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন