© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চীনে আগুনে পুড়ে আটজনের মৃত্যু

শেয়ার করুন:
চীনে আগুনে পুড়ে আটজনের মৃত্যু
international-desk
০৯:৪৪ পিএম | ০২ ডিসেম্বর, ২০১৮

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে একটি আবাসিক ভবনে আগুনে পুড়ে আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

রোববার সকালে ইউনানের রাজধানী কুনমিংয়ের জিশান জেলার একটি ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দেশটির জনসংযোগ বিভাগ জানায়, স্থানীয় সময় রাত ২টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।

মন্তব্য করুন