© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেমন থাকবে ঢাকার আজকের আবহাওয়া

শেয়ার করুন:
কেমন থাকবে ঢাকার আজকের আবহাওয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৭ এএম | ৩০ এপ্রিল, ২০২৫

<div><div><div>আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ বুধবার (৩০ এপ্রিল) ঢাকার আকা

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ বুধবার (৩০ এপ্রিল) ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

সকাল ৯টায় ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এ অবস্থায় পাশাপাশি পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিন সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।

আরএ/টিএ



মন্তব্য করুন