© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাউশি কার্যালয়ে দুর্নীতি, ৯২ ফাইল আটকে!

শেয়ার করুন:
মাউশি কার্যালয়ে দুর্নীতি, ৯২ ফাইল আটকে!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৭ এএম | ০১ মে, ২০২৫

<div style="text-align: justify; ">রাজশাহীর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) আঞ্চলিক কার্যালয়ে অভি

রাজশাহীর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) আঞ্চলিক কার্যালয়ে অভিযান চালিয়ে এমপিওভুক্তির আবেদনের ৯১টি ফাইল আটকে রাখার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন— দুদক।

বুধবার (৩০ এপ্রিল) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এই অভিযান চালান। দুদকের কর্মকর্তারা জানান, ‘উপপরিচালক (ডিডি) আলমগীর কবির ঘুষ ছাড়া ফাইল অনুমোদন করেন না’— এমন অভিযোগের ভিত্তিতেই এ পদক্ষেপ নেয়া হয়।

এসময় এমপিওভুক্তির জন্য ১৫২টি আবেদন পড়ে থাকতে দেখা যায়। প্রথমে কার্যালয়ের পরিচালক আসাদুজ্জামানের কাছে এসব আবেদন দাখিল করা হয়। এরমধ্যে শর্ত পূরণ না হওয়ায় ৪৭টি ফাইল বাতিল হয়।

বাকি ফাইল সহকারী পরিচালক আলমাস উদ্দীন ও পরে উপপরিচালক আলমগীর কবিরের কাছে পাঠানো হলে, তিনি ৯২টি ফাইল আটকে রাখেন।

অভিযানের সময় কার্যালয়ে ছিলেন না অভিযুক্ত আলমগীর। যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এর আগে, ১১ মার্চ একই অফিসে অভিযান চালিয়ে আলমগীর কবিরের বিরুদ্ধে ১৫১টি ফাইল আটকে রাখার প্রমাণ পায় দুদক।

এফপি/টিএ 

মন্তব্য করুন