© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় তালেবান নেতা নিহত

শেয়ার করুন:
আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় তালেবান নেতা নিহত
international-desk
১২:০১ পিএম | ০৩ ডিসেম্বর, ২০১৮

আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় মোল্লা আব্দুল মানান আখুন্দ নামে এক তালেবান নেতা নিহত হয়েছেন। নিহত ওই নেতা ছিলেন তালেবানদের জ্যেষ্ঠ কমান্ডারদের মধ্যে অন্যতম একজন।

শনিবার রাতে হেলমান্দ প্রদেশের নওজাদ জেলায় এই নেতা নিহত হয়েছেন বলে প্রাদেশিক কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ওই তালেবান নেতা দেশটির দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের তালেবান ‘গভর্নর’ ও সামরিক বাহিনীর প্রধান ছিলেন।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ জানিয়েছেন, তাদের এই নেতার মৃত্যু তালেবানদের জন্য একটা বড় ধরনের ধাক্কা যা তাদের যোদ্ধাদের মনোবলকে দুর্বল করবে।

এদিকে আখুন্দের মৃত্যু তাদের জন্য বিশাল ক্ষতি বলে স্বীকার করলেও আফগানিস্তানে তাদের নিয়ন্ত্রণ গ্রহণের চেষ্টা বন্ধ থাকবে না বলে জানিয়েছে তালেবান।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন