© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতীয় পার্টির নতুন মহাসচিব মশিউর রাঙ্গা

শেয়ার করুন:
জাতীয় পার্টির নতুন মহাসচিব মশিউর রাঙ্গা
own-reporter
১২:০৫ পিএম | ০৩ ডিসেম্বর, ২০১৮

রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে জাতীয় পার্টির নতুন মহাসচিব করা হয়েছে মশিউর আলম রাঙ্গাকে। সোমবার দলের চেয়ার‍ম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এ ঘোষণা দেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়। তিনি বলেন, মশিউর রহমান রাঙ্গা দলের প্রেসিডিয়াম সদস্যের দায়িত্ব পালনের পাশাপাশি মহাসচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। জাতীয় পার্টির গঠনতন্ত্র ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যা অবিলম্বে কার্যকর করা হবে।

জাপার আগের মহাসচিব রুহুল আমিন হাওলাদার দলের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্বপালন করবেন।

 

টাইমস/টিএইচ

মন্তব্য করুন