© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১৯ বছর আগের হত্যা মামলায় বাবা ও দুই ছেলের যাবজ্জীবন

শেয়ার করুন:
১৯ বছর আগের হত্যা মামলায় বাবা ও দুই ছেলের যাবজ্জীবন
own-reporter
০৬:০৬ পিএম | ১৭ জুন, ২০১৯

সুনামগঞ্জে ১৯ বছর আগে রুবেল মিয়া নামে এক যুবককে হত্যার মামলায় এক বাবা ও তার দুই ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার এ মামলার রায় ঘোষণা করেন সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। এছাড়া আদালত প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। অনাদায়ে তাদের আরও দুই মাস সশ্রম কারাভোগ করতে হবে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার তাহিরপুর উপজেলার চিকসা গ্রামের জোয়াহের আলীর ছেলে মির্জা হাছন আলী ও তার দুই ছেলে নোমান মিয়া ও কালা মিয়া। রায় ঘোষণার সময় তারা আদালতের কাঠগড়ায় ছিলেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০০ সালের ২০ আগস্ট চিকসা গ্রামের রণজিৎ পুরকায়স্থের ছেলে রুবেল মিয়াকে কাজের কথা বলে বাড়ির বাইরে নিয়ে যান প্রতিবেশী মির্জা হাছন আলীর ছেলে নোমান মিয়া। রাত ২টার দিকে চিৎকার শুনে রণজিৎ ও স্ত্রী উষারানী বাড়ির বাইরে গিয়ে দেখেন, তিন আসামি রুবেলকে মারধর করে পুকুর পারে ফেলে রেখেছেন। তাকে তাহিরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর পরদিন হাছন ও তার দুই ছেলে নোমান ও কালা মিয়াসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন নিহত রুবেলের বাবা রণজিৎ। তদন্ত শেষে পুলিশ সাতজনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দেয়।

বিচার শেষে আদালত চারজনকে খালাস দিয়েছে। আর বাবা ও তার দুই ছেলেকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন দিয়েছে বলে জানান বাদী পক্ষের আইনজীবী আইনজীবী সইল মিয়া।

 

টাইমস/এসআই

 

মন্তব্য করুন