© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খালেদার দুই মামলায় জামিন বিষয়ে আদেশ মঙ্গলবার

শেয়ার করুন:
খালেদার দুই মামলায় জামিন বিষয়ে আদেশ মঙ্গলবার
central-desk
০৯:১৩ পিএম | ১৭ জুন, ২০১৯

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ এনে দায়ের করা পৃথক দুই মানহানির মামলার জামিন আবেদনের রায় মঙ্গলবার ধার্য করেছেন হাইকোর্ট।

খালেদা জিয়ার আবেদনের ওপর সোমবার শুনানি নেন বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। শুনানি শেষে মঙ্গলবার আদেশের দিন ধার্য করেন আদালত।

বিএনপি চেয়ারপারসনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান।

মামলা সূত্রে জানা যায়, জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে এনে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৪ সালের ২১ অক্টোবর আদালতে নালিশি মামলা দায়ের করেন। দণ্ডবিধির ১৫৩ (ক) ও ২৯৫ (ক) ধারায় বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে মামলাটি করা হয়।

অন্য মামলায় গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে বন্দি রয়েছেন খালেদা জিয়া।


টাইমস/এএইচ

মন্তব্য করুন