© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লুটেরাদের পকেটে যাবে এ বাজেট: মির্জা ফখরুল

শেয়ার করুন:
লুটেরাদের পকেটে যাবে এ বাজেট: মির্জা ফখরুল
central-desk
০৯:৩৬ পিএম | ১৭ জুন, ২০১৯

২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে দেওয়া এ বাজেট লুটেরাদের পকেটে যাবে। সরকার লুটেরাদের হাতে দেশের অর্থ তুলে দিতে এই গরীব মারা বাজেট দিয়েছে।

সোমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের হরিপুরে এক কর্মী সমাবেশে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বাজেট পেয়ে লুটেরাদের মুখে হাসি। অথচ দেশের কোটি কোটি সাধারণ খেটে খাওয়া মানুষের মুখে হাসি নেই। হরিপুর উপজেলা বিএনপি ওই কর্মী সমাবেশের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল আরও বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। ভেবেছিলাম এর মাধ্যমে দেশে গণতন্ত্র মুক্তি পাবে। দেশের সুশাসন আসবে। কিন্তু আওয়ামী লীগ বন্দুকের জোরে ক্ষমতা দখল করেছে। নির্বাচনে বিএনপিকে পরাজিত করা হয় নি। জনগণকে পরাজিত করা হয়েছে।

নতুন নির্বাচন আদায় করে নিতে এসময় দলীয় নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতির কথাও বলেন মির্জা ফখরুল।

উপজেলা বিএনপির সভাপতি আসগর আলীর সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, কৃষক দলের সভাপতি আনেয়ারুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন।

 

টাইমস/এমএস 

মন্তব্য করুন