© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছাত্রীর শরীরে হাত, পাবনার শিক্ষক শাহবাগে গ্রেপ্তার

শেয়ার করুন:
ছাত্রীর শরীরে হাত, পাবনার শিক্ষক শাহবাগে গ্রেপ্তার
country-desk
১০:০২ পিএম | ১৭ জুন, ২০১৯

ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার মামলায় এবার রাজধানীর শাহবাগ থেকে গ্রেপ্তার করা হয়েছেন পাবনার এক স্কুল শিক্ষককে। অভিযুক্ত শিক্ষক মোজাম্মেল হক জেলার ইশ্বরদীর আলহাজ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

ইশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দীন ফারুকী গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে অভিযোগের প্রেক্ষিতে প্রধান শিক্ষক মোজাম্মেল হককে সাময়িক অব্যাহতি দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এ ঘটনায় ওই ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহম্মেদ হোসেন ভূঁইয়ার কাছে লিখিত অভিযোগ করে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রধান শিক্ষক মোজাম্মেল হককে কারণ দর্শানোর নোটিশ দিয়ে গত রোববার (১৬ জুন) বরখাস্ত করা হয়।

সূত্র জানায়, গত ২৫ মে দুপুরে স্কুল মাঠে অষ্টম শ্রেণির ওই ছাত্রী তার কয়েকজন বান্ধবীর সঙ্গে খেলা করছিল। সে সময় প্রধান শিক্ষক মোজাম্মেল হক ওই ছাত্রীকে ডেকে নিয়ে তাকে বিভিন্ন ধরনের অশ্লীল ও আপত্তিকর কথাবার্তা বলে। এক পর্যায়ে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন ওই শিক্ষক। ঘটনা আঁচ করতে পেরে তার বান্ধবীরা এগিয়ে এলে প্রধান শিক্ষক তাকে ছেড়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

এ দিকে বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালীরা শিক্ষক মোজাম্মেলের পক্ষ নিয়ে ঘটনা ধামাচাপা দিতে তৎপরতা শুরু করে। তবে তারা ব্যর্থ হন। পরে ওই ছাত্রী নিজেই বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি যৌন হয়রানির মামলা করে। মামলার পর থেকেই অভিযুক্ত প্রধান শিক্ষক পলাতক ছিলেন।

স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কামরুন নাহার শরীফ বলেন, তার কারণে স্কুলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, শৃঙ্খলা নষ্ট হয়েছে। শাস্তি স্বরুপ তাকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

মন্তব্য করুন