© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুই মামলায় খালেদা জিয়ার ৬ মাসের জামিন

শেয়ার করুন:
দুই মামলায় খালেদা জিয়ার ৬ মাসের জামিন
own-reporter
০১:২৫ পিএম | ১৮ জুন, ২০১৯

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির দুই মামলায় ছয় মাস করে জামিন দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

আদালতের এই আদেশের পর খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, দুটি মামলাই জামিনযোগ্য। কিন্তু নিম্ন আদালত জামিন না দেয়ায় আমরা হাইকোর্টে এসেছিলাম। হাইকোর্ট দুই মামলায় ছয় মাস করে জামিন দিয়েছেন।

মওদুদ আহমেদ জানান, দুর্নীতির দুই মামলায় জামিন না পাওয়ায় এখনই খালেদা জিয়ার মুক্তি পাচ্ছেন না।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন