© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে ১১ পদ খালি হচ্ছে

শেয়ার করুন:
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে ১১ পদ খালি হচ্ছে
own-reporter
০৭:৪৪ পিএম | ১৮ জুন, ২০১৯

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে ১১ জনের পদ চূড়ান্তভাবে শূন্য ঘোষণা করতে যাচ্ছে সংগঠনটি।

কমিটি গঠনের পর থেকে পদ পাওয়া বিতর্কিতদের বাদ দেয়ার দাবি উঠে ছাত্রলীগের একাংশের তরফ থেকে। তাদের বিক্ষোভের মুখে প্রাথমিকভাবে ১৯ জনকে চিহ্নিত করেছিল ছাত্রলীগ। সেই তালিকা পরীক্ষা-নিরীক্ষা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১১ জনের পদ চূড়ান্তভাবে শূন্য ঘোষণা করতে যাচ্ছে সংগঠনটি।

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।

গোলাম রাব্বানী বলেছেন, বুধবার ছাত্রলীগের অভিযুক্তদের পদ চূড়ান্তভাবে শূন্য ঘোষণা করা হবে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবে ছাত্রলীগ।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন