© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যমুনা তীর রক্ষা প্রকল্পের ব্লকসহ গ্রেফতার ৬

শেয়ার করুন:
যমুনা তীর রক্ষা প্রকল্পের ব্লকসহ গ্রেফতার ৬

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪২ এএম | ০৪ মে, ২০২৫

<div><span style="">গাইবান্ধার সাঘাটা উপজেলার হাট ভরতখালী এলাকায় যমুনা নদীর ডান তীর রক

গাইবান্ধার সাঘাটা উপজেলার হাট ভরতখালী এলাকায় যমুনা নদীর ডান তীর রক্ষা প্রকল্পের কাজে ব্যবহৃত ব্লক চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে তিনটি ট্রাক্টর আটক করা হয়েছে। এ ঘটনায় তিন ট্রাক্টর চালকসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

শুক্রবার রাতের আঁধারে পাচারের সময় স্থানীয় জনতা সন্দেহভাজন তিনটি ট্রাক্টর আটক করে, যার প্রতিটিতে ৩৫টি করে মোট ১০৫টি ব্লক ছিল।
এ ঘটনায় সাঘাটা ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুবুর রহমান বাদী হয়ে পরদিন শনিবার (৩ মে ) দুপুরে সাঘাটা থানায় মামলা দায়ের করেন । মামলা নং ৪।
‎বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশাহ আলম জানান, এ ঘটনায় ৬ জন কে গ্রেফতার করা হয়েছে । বাকি জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মামলার বাদী ও স্থানীয় ইউপি সদস্য মাহবুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরেই নদী রক্ষা প্রকল্পের ব্লক রাতের আঁধারে চুরি হচ্ছে বলে অভিযোগ শুনে জনতার সহযোগিতায় তিনটি ট্রাক্টর হাতেনাতে ধরা সম্ভব হয়েছে।”

আরআর

মন্তব্য করুন