© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মির্জা আজমের নগদ আছে ছয় কোটি তিন লাখ ৫৫ হাজার ৫৩১ টাকা

শেয়ার করুন:
মির্জা আজমের নগদ আছে  ছয় কোটি তিন লাখ ৫৫ হাজার ৫৩১ টাকা
own-reporter
০৪:৫২ পিএম | ০৩ ডিসেম্বর, ২০১৮

দশম জাতীয় সংসদ নির্বাচনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের হাতে নগদ ছিল ১৮ লাখ টাকা। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় দেখা গেছে, তার কাছে এখন আছে নগদ ছয় কোটি তিন লাখ ৫৫ হাজার ৫৩১ টাকা।

অর্থাৎ পাঁচ বছরে প্রতিমন্ত্রীর নগদ টাকার পরিমাণ সাড়ে ৩৩ গুণ বেড়েছে।

দশম সংসদ নির্বাচনে প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীর স্থাবর–অস্থাবর সম্পদ ছিল ১৫ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ৬৬১ টাকা। এখন তা বেড়ে ৫৩ কোটি ৯৭ লাখ ৬৪ হাজার ৫৬৯ টাকা হয়েছে।

হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে, মির্জা আজমের বার্ষিক আয় এক কোটি ২৮ লাখ ৯৯ হাজার ৩৪২ টাকা।

গত পাঁচ বছর ধরে মির্জা আজম বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যও। পাঁচ বছরের ব্যবধানে তাঁর ৩৮ কোটি ৫৪ লাখ ১৩ হাজার ৯০৮ টাকার সম্পদ বেড়েছে।

 

টাইমস/ পিআর

মন্তব্য করুন