© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তিন বছর সক্রিয় না থাকলে নির্বাচনে সুযোগ নয়: ড. এম সাখাওয়াত হোসেন

শেয়ার করুন:
তিন বছর সক্রিয় না থাকলে নির্বাচনে সুযোগ নয়: ড. এম সাখাওয়াত হোসেন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৬ এএম | ০৪ মে, ২০২৫

<div>তিন বছরের কম সময় ধরে রাজনীতিতে সক্রিয় থাকা রাজনৈতিক দলগুলোর জন্য নির্ব

তিন বছরের কম সময় ধরে রাজনীতিতে সক্রিয় থাকা রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না রাখার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, এ বিষয়ে প্রয়োজনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করতে হবে।

শনিবার সকালে বিএফডিসি মিলনায়তনে এক ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, “বিগত সংসদে ৬৭ থেকে ৭০ শতাংশ সদস্যই ছিলেন ব্যবসায়ী। অনেকে আবার নিজ নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান, সেই সঙ্গে রাজনৈতিক দল ও সংসদের গুরুত্বপূর্ণ পদেও অধিষ্ঠিত ছিলেন— যা একটি সরাসরি স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টি করে।”

তিনি আরও বলেন, "যদি কোনো ব্যবসায়ী নির্বাচনে প্রার্থী হন, তাহলে মনোনয়নের আগে তার আর্থিক ও ব্যবসায়িক পটভূমি খতিয়ে দেখা জরুরি। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকেও দায়িত্বশীল হতে হবে।"

আরআর

মন্তব্য করুন