© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সকাল ৯টার মধ্যে ৯ জেলায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

শেয়ার করুন:
সকাল ৯টার মধ্যে ৯ জেলায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৪ এএম | ০৪ মে, ২০২৫
রোববার রাত থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত দেশের ৯টি জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর, রাজশাহী, কুষ্টিয়া, যশোর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরআর

মন্তব্য করুন