© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানী ঢাকাসহ ১২ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

শেয়ার করুন:
রাজধানী ঢাকাসহ ১২ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪২ পিএম | ০৪ মে, ২০২৫
দেশের ১২টি অঞ্চলের নদীবন্দরে সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ ঝড় হতে পারে।

রোববার (৪ মে) মধ্যরাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অফিস জানায়, রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

টিকে/টিএ

মন্তব্য করুন