© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘হাসিনা পালিয়েছে, আমি পালাচ্ছি, তোমরাও পালাও’

শেয়ার করুন:
‘হাসিনা পালিয়েছে, আমি পালাচ্ছি, তোমরাও পালাও’

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৪ এএম | ০৫ মে, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">ফেসবুকে লাইভ করে দলের নেতাকর্মীদের পালানোর আহ্বান জানিয়...

ফেসবুকে লাইভ করে দলের নেতাকর্মীদের পালানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক আইনবিষয়ক সহসম্পাদক ও চট্টগ্রাম আদালতের সাবেক অতিরিক্ত পিপি মো. কামাল উদ্দিন।

শনিবার (৩ মে) তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। এসময় তিনি শীর্ষ নেতাদের গালাগাল করেন।

ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় তাকে বলতে শোনা গেছে, বড় বড় নেতারা আওয়ামী লীগের আমলে জামায়াত-শিবির তোষণ করেছে। এখন তারা পালিয়েছে। আমিও পালিয়ে যাচ্ছি।

এসব বলে তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অশ্লীল, কুরুচিপূর্ণ ভাষায় গালাগাল করতে থাকেন। একপর্যায়ে তিনি আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের পালিয়ে যাওয়ার পরামর্শ দেন। তিনি নিজেও পালিয়ে যাবেন বলে ঘোষণা দেন। তিনি বলেন, এখানে কেউ ‘নিরাপদ’ নয়।

এ সময় তাকে বলতে শোনা গেছে, যেখানে তোদের বাবা-মা পালিয়েছে, শেখ হাসিনা পালিয়েছেন, শেখ পরিবার পালিয়েছে, ৩০০ এমপি পালিয়েছেন সেখানে তোমরা কেন রয়ে গেছ। সবাই পালিয়ে যাও। আমার ভুলত্রুটি মাফ করে দাও।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতার ভিডিও বার্তাটি মুহূর্তেই ভাইরাল হয়েছে।

কামাল সাতকানিয়ার গারাংগিয়া গ্রামের সুপারপাড়ার ফজল করিমের ছেলে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক আইনবিষয়ক সহসম্পাদক।

আরএম/এসএন 


মন্তব্য করুন