চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ নেতা হত্যা মামলায় ৯ জনের ফাঁসির রায়
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার যুবলীগ নেতা ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মনিরুল ইসলামকে হত্যার দায়ে নয়জনকে মৃত্যুদণ্ড এবং দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী পাঁচ বছর আগের এ হত্যা মামলার রায় ঘোষণা করেন। এ হত্যা মামলায় ১৫ জন আসামির মধ্যে অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে খালাস দেয়া হয়েছে। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
২০১৪ সালের ২৪ অক্টোবর সন্ধ্যায় মনিরুল ইসলামকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে শিবগঞ্জ উপজেলা স্টেডিয়ামের পাশে গুলি করে হত্যা করা হয়। পরদিন তার স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে শিবগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন। স্থানীয় শাহবাজপুর ইউনিয়ন যুবলীগের ১ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক ছিলেন।
টাইমস/এসআই