© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২ দফা দাবীতে আদালতের কর্মচারীদের কর্মবিরতি

শেয়ার করুন:
২ দফা দাবীতে আদালতের কর্মচারীদের কর্মবিরতি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৮ পিএম | ০৫ মে, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী

জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবীতে জয়পুরহাট আদালত প্রাঙ্গণে দুই দফা দাবীতে কর্মবিরতি পালন করেছেন আদালতের কর্মচারীরা।
 
আজ সোমবার (৫ মে) সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জয়পুরহাট আদালত প্রাঙ্গণে কর্মবিরতি পালন করেছে আদালতের কর্মচারীরা।

এসময় উপস্থিত বক্তারা বলেন, বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয় করতে হবে। অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা।

আর বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবী তাদের।
 
এসময় বক্তব্য দেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন জয়পুরহাট জেলা শাখার সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক কৃষ্ণ কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদ রাব্বী ও সাংগঠনিক সম্পাদক মামুন ভুইয়াসহ অন্যরা।

এমআর/টিএ


মন্তব্য করুন