© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফ্যাসিস্ট আমলে ক্ষতিগ্রস্ত গণমাধ্যমকে ক্ষতিপূরণ দেয়া উচিত: কামাল আহমেদ

শেয়ার করুন:
ফ্যাসিস্ট আমলে ক্ষতিগ্রস্ত গণমাধ্যমকে ক্ষতিপূরণ দেয়া উচিত: কামাল আহমেদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৪ পিএম | ০৫ মে, ২০২৫

<div style="text-align: justify; "><span style="">গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, ফ্য

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, ফ্যাসিস্ট সরকারের যেসব গণমাধ্যম ক্ষতগ্রস্থ হয়েছে তাদের ক্ষতিপূরণ দেয়া উচিত। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে, তাদেরকে নির্ভরশীলদের কাছে জিম্মি থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি।সোমবার (৫ মে) সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত সেমিনারে একথা তিনি।

কামাল আহমেদ বলেন, গণমাধ্যমকে টিকিয়ে রাখতে হলে আয়ও করতে হবে। যার জন্য টেকসই ব্যবসা মডেল দরকার। যেসব সাংবাদিক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দিতে হবে। সাংবাদিকের ন্যূনতম বেতন নবম স্কেলের সমপরিমাণ করার দাবিও জানান তিনি।

আওয়ামী লীগ আমলে করা রাজনৈতিক ও হয়রানীমূলক মামলাগুলো নির্বাহী আদেশে বাতিলের দাবি জানান জেষ্ঠ্য সাংবাদিক শফিক রেহমান।অন্য সাংবাদিক ব্যক্তিত্বরা বলেন, কালো টাকার মালিকদের গণমাধ্যমে আসা বন্ধ না হলে, সহসা মুক্তি নেই।

এমআর/টিএ

মন্তব্য করুন