দেশের ৬৭ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ
ছবি: সংগৃহীত
০৬:১৫ পিএম | ০৫ মে, ২০২৫
<div><div>দেশের ৬৭টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদায়ন দিয়েছে শিক্ষা ম
দেশের ৬৭টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদায়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৫ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পদায়নের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা ক্যাডারের ৬৪ জন অধ্যাপককে বিভিন্ন কলেজে অধ্যক্ষ এবং ৩ জনকে উপাধ্যক্ষ হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
নবনিযুক্তদের আগামী ১৩ মের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অব্যাহতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অব্যাহতি না নিলে ১৩ মে বিকেল থেকেই তাদের স্বয়ংক্রিয়ভাবে অব্যাহতিপ্রাপ্ত হিসেবে গণ্য করা হবে।
এছাড়া নতুন দায়িত্বে যোগদানের জন্য পিডিএস (Personal Data Sheet) প্ল্যাটফর্মে লগইন করে অব্যাহতি ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করারও নির্দেশনা দেওয়া হয়েছে।
এই পদায়নের ফলে প্রশাসনিক কাঠামোতে গতি আসবে বলে আশা করছে মন্ত্রণালয়।
এসএস/টিএ