ব্যাংকিং খাতে সংকট: ২০ ব্যাংকের মূলধন ঘাটতি পৌনে দুই লাখ কোটি টাকা

দেশের ব্যাংকিং খাতে দীর্ঘদিনের অনিয়ম, খেলাপি ঋণের লাগামহীন বৃদ্ধি এবং প্রভিশন ঘাটতির চাপে মূলধনের স্থিতিশীল কাঠামো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, মাত্র তিন মাসের ব্যবধানে ২০টি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি প্রায় তিন গুণ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৭৮৯ কোটি টাকায়, যা দেশের ব্যাংকিং ইতিহাসে এক নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে।

গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত এসব ব্যাংকের ঘাটতি ছিল ৫৩ হাজার ২৫৩ কোটি টাকা। কিন্তু ডিসেম্বর শেষে এই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে প্রায় পৌনে দুই লাখ কোটিতে, অর্থাৎ বাড়তি ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৫৩৬ কোটি টাকা।

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক এককভাবে সর্বোচ্চ মূলধন ঘাটতির মুখে পড়েছে। ডিসেম্বর শেষে ব্যাংকটির ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৫২ হাজার ৮৯০ কোটি টাকা। এরপরেই রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, যাদের মূলধন ঘাটতির পরিমাণ যথাক্রমে ১৮ হাজার ১৮৮ কোটি ও ১৩ হাজার ৯৯১ কোটি টাকা।

ব্যাসেল-৩ অনুযায়ী, প্রতিটি ব্যাংকের ঝুঁকিভিত্তিক সম্পদের কমপক্ষে ১০ শতাংশ বা ৫০০ কোটি টাকার মধ্যে যেটি বেশি, সে পরিমাণ মূলধন সংরক্ষণ বাধ্যতামূলক। অথচ, ২০২৪ সালের ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতের গড় মূলধন পর্যাপ্ততার হার (সিআরএআর) নেমে এসেছে মাত্র ৩.০৮ শতাংশে, যা আন্তর্জাতিক মানের চেয়ে অনেক নিচে। মাত্র তিন মাস আগেও এ হার ছিল ৬.৮৬ শতাংশ।

এবিবি’র সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন এ সংকটের মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন খেলাপি ঋণের ব্যাপকতা এবং প্রভিশন সংরক্ষণের ব্যর্থতা। তার ভাষায়, ‘অনেক ব্যাংক তাদের প্রকৃত লোকসান গোপন রেখেছিল, যা এখন সামনে আসছে। দীর্ঘদিন ধরে লোকসানে থাকা এসব ব্যাংক সরকারের একাংশের আশ্রয়ে ভুল তথ্য দিয়ে টিকে ছিল। এখন পরিস্থিতি খোলাসা হচ্ছে, ফলে মূলধন ঘাটতির পরিমাণ হঠাৎ রেকর্ড ছাড়িয়েছে।’

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ ৩ লাখ ৪৫ হাজার ৭৬৪ কোটি টাকা ছাড়িয়েছে। অথচ এক বছর আগেও এ পরিমাণ ছিল ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা। অর্থাৎ মাত্র এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ২ লাখ কোটি টাকা। ছয় মাসে বেড়েছে ১ লাখ ৩৪ হাজার কোটি।

বাংলাদেশ ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করে জানান, মূলধন ঘাটতি সম্ভবত এখানেই শেষ নয়। মার্চ প্রান্তিকে তা আরও বাড়তে পারে। কারণ মার্চ থেকে স্পেশাল মেনশন অ্যাকাউন্ট (SMA) ঋণের জন্য প্রভিশন হার ১ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে, যা ব্যাংকগুলোর ওপর বাড়তি চাপ তৈরি করবে।

ঘাটতি কাটিয়ে উঠতে ব্যাংকগুলোকে একদিকে যেমন খেলাপি ঋণ আদায়ে জোর দিতে হবে, অন্যদিকে নতুন মূলধন সংস্থানেও উদ্যোগ নিতে হবে। তবে কেন্দ্রীয় ব্যাংক যদি প্রভিশন সংরক্ষণের বাধ্যবাধকতা সাময়িক শিথিল করে, তাহলে সাময়িকভাবে কিছুটা ভার লাঘব হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
‘এটি একটি ভালো সূচনা’- যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী Feb 06, 2026
img
শাহবাগে পুলিশের হামলায় এমপি প্রার্থী গুরুতর আহত Feb 06, 2026
img
রবিবার থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি Feb 06, 2026
img
বিরতির পর বাংলা সিনেমায় ফিরছেন পরমব্রত Feb 06, 2026
img
কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবে: রাশেদ খান Feb 06, 2026
img
প্রার্থীর অনশনের মুখে ফেনীর সহকারী কমিশনারকে প্রত্যাহার Feb 06, 2026
img
ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ Feb 06, 2026
img
আমরা উন্নত হলে ভারত অস্তিত্ব হারাবে, সেভেন সিস্টার ধ্বংস হবে : শিবির সভাপতি Feb 06, 2026
img
ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না : জুলাইযোদ্ধা সুরভী Feb 06, 2026
img
৭২২ রানের ফাইনালে ইংলিশদের হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 06, 2026
img
আমরা নির্বাচনে দাঁড়িয়েছি ছোট ছোট শিশুদের ভবিষ্যতের জন্য : জোনায়েদ সাকি Feb 06, 2026
img

সিএনএনের প্রতিবেদন

এপস্টেইন ঝড়ে ক্ষমতাচ্যুত হতে পারেন ব্রিটেনের কিয়ার স্টারমার Feb 06, 2026
img
সোহানের ঝড়ো ইনিংসে দুর্বার একাদশের অবিশ্বাস্য জয় Feb 06, 2026
img
নাইট ক্লাবের সবার বিল মিটিয়ে দিয়েছিলেন সালমান খান! Feb 06, 2026
img
'ভাগম ভাগ ২'- এর কাস্টিংয়ে বড় চমক, গোবিন্দর স্থলে আসছেন কে? Feb 06, 2026
img
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি Feb 06, 2026
img
'ফোর্স ৩'- এ নতুন নায়িকা, মীনাক্ষী চৌধুরীর পরিবর্তে থাকছেন কে? Feb 06, 2026
img
‘ককটেল ২’-এর পুরো কাস্ট প্রকাশ, উত্তেজনায় ফ্র্যাঞ্চাইজি Feb 06, 2026
img
কেউ ভোট কেড়ে নিতে চাইলে হাতটা মোচড়ায়ে ফেলবেন: শফিকুর রহমান Feb 06, 2026