© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে যাবেন ড. জোবাইদা

শেয়ার করুন:
হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে যাবেন ড. জোবাইদা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪১ পিএম | ০৬ মে, ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু অসুস্থ হয়ে গত কয়েকদিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা ড. জোবাইদা রহমান আজই হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে যাবেন।

মঙ্গলবার (৬ মে) সকাল ১০ টা ৪০ মিনিটে শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে ১৭ বছর পর দেশে ফেরেন ডা. জোবাইদা রহমান।

আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন বলেন, তিনি (ডা. জোবাইদা রহমান) মাকে দেখতে হাসপাতালে যাবেন। তবে কখন যাবেন সেই সময় এখনো ঠিক হয়নি।

জানা গেছে, গত ২ মে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর পান্থপথ এলাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয় নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের স্ত্রী বিশিষ্ট সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানুকে। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন।

সৈয়দা ইকবাল মান্দ বানু সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করেন সুরভী ফাউন্ডেশনের মাধ্যমে। এজন্য তিনি স্বাধীনতা পদক পান।

এসএন 

মন্তব্য করুন