রাজশাহীতে ইয়াবাসহ যুবক আটক
০৯:২৯ এএম | ২৩ জুন, ২০১৯
রাজশাহীতে দুই হাজার ৪৮০ পিস ইয়াবাসহ মানজার আলী (৩৬) নামে যুবককে আটক করেছে র্যাব। র্যাবের দাবি, আটক যুবক একজন মাদক কারবারি।
শনিবার রাতে রাজশাহীর পবার মুরারিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
আটক মানজার আলী পবা উপজেলার কাদিরপুর গ্রামের ফয়েজ মুন্সির পুত্র।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ওই যুবক অটোরিকশায় চড়ে যাচ্ছিলেন। রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে দুই হাজার ৪৮০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় রাতেই তার বিরুদ্ধে পবার দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
টাইমস/এইচইউ