চবি শিক্ষার্থী ইস্তেফাজুল ইসলাম নিখোঁজ
ছবি : সংগৃহীত
১২:৪৩ এএম | ০৮ মে, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ইস্তেফাজুল ইসলাম নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (৬ মে) দুপুরে ক্লাস ছুটির পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। গতকাল বুধবার বিভাগের চেয়ারম্যান ড. লায়লা খালেদা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে এক চিঠি দিয়ে এ তথ্য জানিয়েছেন।
ইস্তেফাজুল ইসলাম দক্ষিণ ক্যাম্পাসের একটি বাসায় ভাড়া থাকতেন এবং তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকোরিয়া উপজেলার দুলহাজরা গ্রামে। তার পরিবারের সদস্যরা এবং বিভাগের বন্ধু-বান্ধবীরা তাকে মুঠোফোনে যোগাযোগ করেও পাচ্ছেন না।
এই বিষয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. লায়লা খালেদা জানান, বুধবার দুপুরে ইস্তেফাজুলের সহপাঠী ও এক শিক্ষক তাকে নিখোঁজ হওয়ার খবর দেন। পরে বিভাগীয় কর্তৃপক্ষ বিষয়টি লিখিতভাবে প্রক্টরকে জানিয়েছেন এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, “হাটহাজারী থানার ওসিকে ইতিমধ্যে বিষয়টি জানানো হয়েছে, পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি অবহিত করা হয়েছে। তার ভাই লোকমান এ ঘটনায় একটি জিডি করেছেন।”
এসএস