© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি সিলেট আওয়ামী লীগের

শেয়ার করুন:
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি সিলেট আওয়ামী লীগের
own-reporter-sylhet
০৩:৩৮ পিএম | ২৩ জুন, ২০১৯

বর্ণাঢ্য র‌্যালি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।

রোববার বেলা ১২টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয় র‌্যালিটি। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে শহীদ মিনারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

র‌্যালিতে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন