© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঠাকুরগাঁওয়ে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিল আসামি

শেয়ার করুন:
ঠাকুরগাঁওয়ে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিল আসামি

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৩ পিএম | ০৮ মে, ২০২৫

<div><div><div><div>ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জের আরাজী পাইকপাড়া গ্রামে পুলিশের হ

ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জের আরাজী পাইকপাড়া গ্রামে পুলিশের হেফাজত থেকে একাধিক মামলার পলাতক আসামিকে ছিনিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত।

বুধবার (৭ মে) রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।

ছিনিয়ে নেওয়া আসামির নাম শাহজাহান আলী (৪৮)। তিনি সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের আরাজী পাইকপাড়া গ্রামের বাসিন্দা, পিতা শামসুল হক। পুলিশের তথ্যমতে, শাহজাহানের বিরুদ্ধে মাদক ও প্রতারণাসহ মোট ১৪টি মামলা রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ঠাকুরগাঁও সদর থানার এএসআই মাইদুল ইসলামের নেতৃত্বে ৪ জন পুলিশ সদস্য মাদারগঞ্জ এলাকার আরাজী পাইকপাড়া গ্রামে আসামি শাহজাহান আলীকে ধরতে একটি অভিযান পরিচালনা করে। এসময় আসামি শাহজাহানকে ধরতে সক্ষমও হয় পুলিশ। তবে হঠাৎ আশপাশ থেকে বেশ কয়েকজন দুর্বৃত্ত এসে পুলিশের হাত থেকে আটককৃত শাহজাহানকে ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, অভিযানে পুলিশ সদস্য কম থাকায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যথেষ্ট পুলিশ সদস্য থাকলে আসামি ফসকে যাওয়ার কোনো সুযোগ ছিল না। গতকালের ঘটনায় পুলিশের পক্ষে থেকে একটি মামলার প্রস্তুতি চলছে। আর শাহজাহান আলীকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, ঠাকুরগাঁও পুলিশ আগের চেয়ে এখন স্ট্রং। আসামিরা যত বড় ক্ষমতাধর হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না। আসামি ছিনতাইয়ের ঘটনায় যে ব্যক্তিরা জড়িত রয়েছে তা তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া।

আরএ/টিএ

মন্তব্য করুন