© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাকিব খানের ‘তাণ্ডব’এ জয়ার আগমন

শেয়ার করুন:
শাকিব খানের ‘তাণ্ডব’এ জয়ার আগমন

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৭ পিএম | ০৮ মে, ২০২৫
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছে ‘তাণ্ডব’ নামের একটি বড় বাজেটের সিনেমা, পরিচালনায় রয়েছেন রায়হান রাফী। ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন শাকিব খান। দীর্ঘ এক যুগ পর এই সিনেমার মাধ্যমে শাকিবের সঙ্গে পর্দা ভাগ করতে যাচ্ছেন জয়া আহসান।

এই সিনেমার শুটিং নিয়ে বর্তমানে রাজশাহীতে ব্যস্ত সময় পার করছে ‘তাণ্ডব’ টিম। সেটের বেশকিছু দৃশ্য এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে। যেখানে এই শহরের বিভিন্ন লোকেশনগুলোতে দেখা গেছে ঢাকাই সিনেমার তারকা শাকিব খানের সঙ্গে অভিনেত্রী সাবিলা নূরকে।

এবার ‘তাণ্ডব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে সেখানে উপস্থিত হয়েছেন জয়া আহসান। সেখানে টানা কিছুদিন শুটিং করবেন তিনি। শুধু জয়া নয়, সেখানে আরও উপস্থিত হয়েছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, এফএস নাঈম, মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।

গত ঈদুল ফিতরে মুক্তি পায় শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা। নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় সিনেমাটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। ‘বরবাদ’-এর রেশ কাটতে না কাটতেই এবার আসন্ন ঈদুল আজহার জন্য তৈরি হচ্ছে শাকিবের ‘তাণ্ডব’।

আরএ/টিএ

মন্তব্য করুন