© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির

শেয়ার করুন:
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৯ এএম | ০৯ মে, ২০২৫
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (২৫) নামে এক বাংলাদেশি যুবক প্রাণ হারিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (৮ মে) পুত্রাযায়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার স্বজনরা জানান, মঙ্গলবার রাতে সায়বারযায়ার একটি সড়ক দিয়ে সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন তিনি। এসময় একটি প্রাইভেট কার পেছন থেকে ধাক্কা দেয়।

এতে মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হন মেহেদী।

পারিবারিক সচ্ছলতার স্বপ্ন নিয়ে ২০২৩ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাসিন্দা মেহেদী হাসান। কাজ করতেন নির্মাণকর্মী হিসেবে। বাবা মায়ের সংসারের দুই সন্তানের বড় সন্তান ছিলেন তিনি।

বাবা কুয়েতপ্রবাসী ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে দেশে ফিরেছেন। নিহতের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

আরএ/টিএ

মন্তব্য করুন