© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তে বিএনপি আনন্দিত

শেয়ার করুন:
আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তে বিএনপি আনন্দিত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৩ পিএম | ১১ মে, ২০২৫
আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা আনন্দিত, বিলম্বে হলেও সরকারের এই পদক্ষেপ গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন।”

রোববার (১১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “গত ১০ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কাছে দেওয়া পত্রে এবং ১৬ এপ্রিল সর্বশেষ সাক্ষাতে আমরা আওয়ামী লীগকে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারিক প্রক্রিয়ায় আনার দাবি জানিয়েছিলাম। আজকের সিদ্ধান্ত গণঅভ্যুত্থানের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

তবে সাংগঠনিক নিষেধাজ্ঞা যথেষ্ট নয় বলে মত দিয়েছেন ফখরুল। তার দাবি, “দলটির নিবন্ধন বাতিল ও চূড়ান্ত নিষিদ্ধকরণ জরুরি।”

তিনি সরকারকে আহ্বান জানান, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে দ্রুত জাতীয় নির্বাচন দিন।”


এসএস/টিএ

মন্তব্য করুন