© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চার বছর আগে ছিলেন ছাত্রী-শিক্ষক, এখন স্বামী-স্ত্রী

শেয়ার করুন:
চার বছর আগে ছিলেন ছাত্রী-শিক্ষক, এখন স্বামী-স্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১০ পিএম | ১১ মে, ২০২৫
চার বছর আগে ‘দেয়ালের অন্তরালে’ নাটকে শিক্ষক-ছাত্রীর চরিত্রে দেখা গিয়েছিল আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌকে। দীর্ঘ বিরতির পর এই জনপ্রিয় জুটিকে আবারও দেখা যাবে নতুন নাটকে—এবার দম্পতির ভূমিকায়।

রিয়া হোসেনের গল্পে এবং চয়নিকা চৌধুরীর পরিচালনায় নির্মিত হয়েছে নাটক ‘কোনো একদিন’, যেখানে ক্যানসারে আক্রান্ত এক অফিস কর্মীর জীবনসংগ্রাম আর মানবিকতার গল্প উঠে এসেছে। নাটকে আফজাল হোসেনের চরিত্রটি বোনম্যারো প্রতিস্থাপনের অপেক্ষায়। গল্প মোড় নেয় নতুন দিকে যখন তার অফিসে হাজির হয় এক রহস্যময় যুবক।

পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, “আফজাল হোসেন এবং মৌ আমাদের ইন্ডাস্ট্রির গর্ব। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা অসাধারণ। নাটকটি খুব যত্ন নিয়ে তৈরি করেছি, আশা করছি দর্শকের ভালো লাগবে।”

নাটকটিতে আরও অভিনয় করেছেন সৌম্য জ্যোতি, তন্নী মাহমিদ তৃণা ও আজম খান। ঈদুল আজহা উপলক্ষে রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।


এসএস/টিএ

মন্তব্য করুন