© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সুপরিকল্পিতভাবে পুশইন করছে বিএসএফ : বিজিবি মহাপরিচালক

শেয়ার করুন:
সুপরিকল্পিতভাবে পুশইন করছে বিএসএফ : বিজিবি মহাপরিচালক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৪ পিএম | ১২ মে, ২০২৫

<div><div>ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সুপরিকল্পিতভাবে বাংলাদেশে পুশইন ক

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সুপরিকল্পিতভাবে বাংলাদেশে পুশইন কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সোমবার (১২ মে) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বিজিবি প্রধান জানান, সম্প্রতি ভারত থেকে ২০২ জনকে বাংলাদেশে পুশইন করা হয়েছে এবং খাগড়াছড়ি সীমান্ত দিয়ে আরও ২০২ জনকে পুশইনের চেষ্টা চলছে। পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে ৩৯ জন রোহিঙ্গার সন্ধান মিলেছে, যাদের মধ্যে পাঁচজন ভারতে নিবন্ধিত বলে নিশ্চিত হওয়া গেছে।

তিনি বলেন, “এই কার্যক্রমকে আমরা সুপরিকল্পিত মনে করছি এবং বিষয়টি নিয়ে ভারতের কাছে কূটনৈতিক প্রতিবাদ জানানো হয়েছে।”

এদিকে আখাউড়া সীমান্তের ৬০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বিওপি ক্যাম্পের কমান্ডার নূরুল আমীন জানিয়েছেন, সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। তিনি বলেন, “টহল জোরদার করা হয়েছে। স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নেওয়া হয়েছে।”

সীমান্তবর্তী গ্রামগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান বিজিবি কর্মকর্তা। তিনি বলেন, “জনগণের সহযোগিতায় সীমান্ত নিরাপত্তা আরও সুসংহত করতে কাজ চলছে।”


এসএস/টিএ

মন্তব্য করুন