© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লড়াই এখনো বাকি : মাহফুজ আলম

শেয়ার করুন:
লড়াই এখনো বাকি : মাহফুজ আলম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৩ পিএম | ১২ মে, ২০২৫
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলেও গণমুখী লড়াই এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। সোমবার (১২ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “মুজিববাদের সাংস্কৃতিক রাজনীতি ও রাজনৈতিক অর্থনীতিকে পরাস্ত করতে হবে। ফ্যাসিবাদের ফলে সৃষ্ট সামাজিক ফ্যাসিবাদ দূরীভূত করতে হবে। মজলুম জনগোষ্ঠীকে জালিম হয়ে উঠতে দেওয়া যাবে না, বরং সবার অধিকার ও ন্যায়বিচারের পক্ষে থাকতে হবে।”

রাষ্ট্র পুনর্গঠনের আহ্বান জানিয়ে মাহফুজ আলম বলেন, “রাষ্ট্রকে নতুন করে গড়ে তুলতে অভ্যুত্থানের পক্ষের সব শক্তিকে দূরদর্শী ও বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। আদর্শিক বিরোধ, নির্বাচনী প্রতিযোগিতা থাকবে—তবু স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায়, আসন্ন জুলাই গণ-অভ্যুত্থনের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে সর্বাত্মক গণমুখী লড়াই চালিয়ে যেতে হবে।”

তিনি আরও দাবি করেন, “৭১-পরবর্তী আওয়ামী লীগ মুজিববাদের মাধ্যমে রাষ্ট্রগঠনকে বাধাগ্রস্ত করেছিল এবং রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দেউলিয়া করে তুলেছিল। তাই লীগমুক্ত বাংলাদেশে রাষ্ট্রগঠন এবং শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলার নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা না করলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না।”


এসএস/টিএ

মন্তব্য করুন