© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বরিশালের ছাত্রলীগ নেতার ফেসবুকে নয়ন বন্ড গ্রেপ্তারের গুজব

শেয়ার করুন:
বরিশালের ছাত্রলীগ নেতার ফেসবুকে নয়ন বন্ড গ্রেপ্তারের গুজব
own-reporter
০৬:৪৮ পিএম | ২৯ জুন, ২০১৯

বরগুনায় রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি নয়ন বন্ডকে গ্রেপ্তার করা হয়েছে বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বিএম কলেজের সাবেক ছাত্রলীগ নেতা এবং বাকসুর ক্রীড়া-সম্পাদক ফয়সাল আহমেদ মুন্না।

শনিবার ১১টা ৭মিনিটে তিনি তার ফেসবুক টাইমলাইনে নয়ন গ্রেপ্তার হয়েছে বলে স্ট্যাটাস দেন।

সাবেক ছাত্রলীগ নেতার এমন ফেসবুক স্ট্যাটাস প্রসঙ্গে বরিশাল মেট্রেপলিটন পুলিশের কমিশনার সাহাবুদ্দিন খান বলেন, নয়ন বন্ড গ্রেপ্তারে কোনো তথ্য আমাদের কাছে নেই।

ফয়সাল আহমেদ মুন্না তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‌‌‌ 'বরিশালের নথুল্লাবাদ থেকে বরগুনার পৈশাচিক হত্যাকারী নয়ন বন্ড আটক। যারা এই হত্যাকারীদের আশ্রয় দিচ্ছেন তারাও অপরাধী। রাতে নয় দিনের বেলাতেই ওকে নিয়ে অস্ত্র উদ্ধারে যাওয়া হোক। যেন সমগ্র দেশের এ রকম পিশাচরা সোজা হয়ে যায়।'

পরে অবশ্য তিনি এই পোস্ট মুছে ফেলেন। এরপর শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আরেকটি পোস্টে তিনি লিখেন,নথুল্লাবাদ লুৎফুর রহমান সড়ক থেকে গ্রেপ্তারকৃত নয়ন বরগুনার নয়ন নয়। আমি নিজে লুৎফুর রহমান সড়কে গিয়ে কনফার্ম হয়েছি। এই নয়নের বাড়ি কাশিপুর।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন