© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

শেয়ার করুন:
গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
own-reporter
০৭:৩৩ পিএম | ২৯ জুন, ২০১৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা শনিবার বিকাল সাড়ে ৫টায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেছেন।

দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি, ছাত্রদলের চলমান সংকট নিরসন ও বর্তমান রাজনীতির সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এই বৈঠক শুরু হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

সূত্র জানায়, বৈঠক শেষে সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফ করা হবে। এছাড়াও প্রতি শনিবার স্থায়ী কমিটির নিয়মিত এজেন্ডাভিত্তিক বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে উপস্থিত আছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন