নবীনগরে যুবলীগ নেতা গ্রেফতার
ছবি : সংগৃহীত
০৩:৪৬ এএম | ১৫ মে, ২০২৫
<div><div><div><div><div>ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোল...
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা (৪৫) সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার হয়েছেন।
বুধবার (১৪ মে) রাত ৯টার দিকে নবীনগর বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
নবীনগর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন গোলাম মোস্তফা।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৬ ডিসেম্বর দায়ের হওয়া ৬ নম্বর এফআইআরের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে মোস্তফাকে।
বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এসএস