© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীতে একদিনে ২০০০-এর বেশি ট্রাফিক মামলা

শেয়ার করুন:
রাজধানীতে একদিনে ২০০০-এর বেশি ট্রাফিক মামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫২ পিএম | ১৫ মে, ২০২৫

<div style="text-align: justify; ">রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অ

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২০০১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

এ ছাড়াও অভিযানে ১৯০টি গাড়ি ডাম্পিং ও ১৩২টি গাড়ি রেকার করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার (১৪ মে) ডিএমপির ট্রাফিক বিভাগ এ অভিযান পরিচালনা করে এ মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

আরআর/এসএন

মন্তব্য করুন