© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অভ্যুত্থানের শহীদ পরিবারকে পুর্নবাসন অধ্যাদেশ: সার্বিক পর্যালোচনায় কমিটি

শেয়ার করুন:
অভ্যুত্থানের শহীদ পরিবারকে পুর্নবাসন অধ্যাদেশ: সার্বিক পর্যালোচনায় কমিটি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৯ পিএম | ১৫ মে, ২০২৫

<div style="text-align: justify; ">জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্রজনতার কল্যাণ ও প...

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্রজনতার কল্যাণ ও পুর্নবাসন অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া পুনর্গঠনসহ সার্বিক পর্যালোচনার জন্য পাঁচ মন্ত্রণালয়ের উপদেষ্টার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্রজনতার কল্যাণ ও পুর্নবাসন অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া পুনর্গঠনসহ সার্বিক পর্যালোচনার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে বলেও জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এফপি/টিএ 

মন্তব্য করুন