© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাহজালালে গুলিসহ এলডিপি মহাসচিব আটক

শেয়ার করুন:
শাহজালালে গুলিসহ এলডিপি মহাসচিব আটক
central-desk
১২:৫৭ পিএম | ০১ জুলাই, ২০১৯

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাত রাউন্ড গুলিসহ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদকে আটক করা হয়েছে।

সোমবার সকাল ৯টার দিকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গুলিসহ তাকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর বিমানবন্দর থানার ওসি মো. নূরে আজম।

ওসি জানান, সোমবার সকালে বাংলাদেশ বিমানে করে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে এসেছিলেন এলডিপির মহাসচিব। এ সময় স্ক্যানিং করার সময় তার কাছে থেকে ৭ রাউন্ড গুলি পাওয়া যায়। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

বিমানবন্দরের অ্যাভিয়েশন সিকিউরিটি ফোর্সের (এভসেক) পরিচালক উইং কমান্ডার ওবায়দুর রহমান বলেন, নিয়ম বহির্ভূতভাবে বিমানবন্দরে গুলি নিয়ে প্রবেশ করার জন্য তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুলক্রমে গুলি নিয়ে এসেছেন বলে স্বীকার করেছেন রেদোয়ান আহমেদ।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন