© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লায় গাড়িচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

শেয়ার করুন:
কুমিল্লায় গাড়িচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪২ এএম | ১৬ মে, ২০২৫

<div><div><div>কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৫ মে) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোড় কানন এলাকায়।

শুক্রবার (১৬ মে) সকাল ৮টায় ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকার মো. সালামের ছেলে মোহাম্মদ শাকিল হোসেন ও ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব গোপাল গ্রামের পেয়ার আহমেদের ছেলে শাহেদ শিমুল।

ওসি ইকবাল বাহার জানান, ঢাকা থেকে ফেনীগামী একটি মোটরসাইকেলযোগে শাকিল হোসেন ও শাহেদ শিমুল যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে তারা জোড় কানন এলাকায় পৌঁছলে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা দুজন মারা যান। খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক যানটি আটকের চেষ্টা করা হচ্ছে।

আরএ/টিএ

মন্তব্য করুন