আজ সন্ধ্যায় তিন অঞ্চলে ঝড়ের শঙ্কা
ছবি : সংগৃহীত
১১:১৫ এএম | ১৬ মে, ২০২৫
<div><div><div>আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের তিনটি অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে ঘণ্ট
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের তিনটি অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
আরএ/টিএ