© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নালিতাবাড়ীর লোকালয় থেকে সজারুর ছানা উদ্ধার

শেয়ার করুন:
নালিতাবাড়ীর লোকালয় থেকে সজারুর ছানা উদ্ধার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫১ পিএম | ১৬ মে, ২০২৫
শেরপুরের নালিতাবাড়ীতে একটি বন্য সজারু ছানা উদ্ধারের পর বনে অবমুক্ত করে দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ মে) উপজেলার উত্তর কাটাবাড়ি এলাকা থেকে সজারুর ছানাটিকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সজারু ছানাটি কয়েকদিন আগে তার মায়ের সঙ্গে খাদ্যের সন্ধানে এসেছিল। এ সময় এলাকার কিছু কুকুরের তাড়া খেয়ে ছানাটি আতঙ্কে স্থানীয় বাসিন্দা ক্লিন ম্রংয়ের বাড়িতে আশ্রয় নেয়।

ক্লিন ম্রং সজারু ছানাটিকে সযত্নে লালন-পালন করতে শুরু করেন। পরবর্তীতে তিনি বিষয়টি স্থানীয় বিট কর্মকর্তাকে জানালে মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলীর নেতৃত্বে একটি দল ছানাটিকে উদ্ধার করেন।

রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী জানান, বন বিভাগের উদ্যোগে ছানাটি নিরাপদভাবে প্রাকৃতিক আবাসে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে ছানাটি বনে ফিরে না গিয়ে লোকজনের পেছন পেছন ফিরে আসছে।

ধারণা করা হচ্ছে, এটি কয়েকদিন মানুষের কাছাকাছি থেকে পোষ মেনে গেছে অথবা ভয়ে সে আর জঙ্গলে যেতে চাচ্ছে না। সজারুর ছানাটি আপাতত মধুটিলা বন বিভাগের হেফাজতে রয়েছে।

এফপি /টিএ

মন্তব্য করুন